আপডেট : ২১ December ২০২১
দিনাজপুরে পাঁচ হাজার ৬৭৫ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ফলন অর্জিত করার উদ্দেশ্য সফল করতে কৃষি বিভাগের মাঠ কর্মীরা কৃষকদের গম চাষে সবধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ বলেন, এবারে দিনাজপুর জেলায় গম চাষের জন্য অনুকূল আবহাওয়া রয়েছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রার অতিরিক্ত গম চাষ অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আগাম জাতের গম নতুন ভ্যারাইটি বারী ২৫ ও ২৬ গত ১৫ নভেম্বর থেকে কৃষকেরা চাষ শুরু করেছেন। আগাম জাতের গম ইতিমধ্যেই জমিতে গজে উঠেছে। বারী ২৭, ২৮, ৩০, ৩১ ও ৩২ জাতের গম আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষকরা জমিতে বপন করবে। এ জন্য আমন ধান কর্তনের পর থেকেই গম চাষের জমি প্রস্তুত করতে কৃষকরা ব্যস্ত রয়েছে। গমের জমিতে জৈব ও গবর সার দিয়ে গমের অধিক ফলন উৎপাদনের লক্ষ্যে কৃষকরা জমি প্রস্তুত শুরু করেছে। সেই সাথে গমের অধিক ফলনের ভ্যারাইটি বারী ৩০, ৩১ ও ৩২ জাতের বীজ কৃষি অধিদপ্তর থেকে ক্রয় করে চাষ শুরু করেছে। এ জাতের গম প্রতি হেক্টরে ৩ দশমিক ৭৫ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদি অনুকূল আবহাওয়া ও সুষ্ঠু পরিবেশ থাকে তাহলে ফলনের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় পাঁচ হাজার ৬৭৫ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী গম অর্জিত হলে ফলন হবে ২০ হাজার ৭৫০ মেট্রিক টন। গমের জমিতে সেচব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সূত্র মতে, গত বছর জেলায় ৫ হাজার ৩১০ হেক্টর জমিতে গম চাষ অর্জিত হয়েছিল। ফলন হয়েছিল প্রতি হেক্টরে ৩ দশমিক ৭৫ মেট্রিক টন। মোট ফলন উৎপাদন হয়েছিল ১৯ হাজার ৯১৩ মেট্রিক টন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১