আপডেট : ২১ December ২০২১
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ওমিক্রন ধরনে প্রথমবারের মতো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২০ ডিসেম্বর) দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে ওমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে এবিসি নিউজ। তবে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। স্বাস্থ্য বিভাগ জানায়, ওমিক্রনে মৃত ওই ব্যক্তি ৫০ থেকে ৬০ বছর বয়সী। তিনি টিকা নেননি। তিনি কোভিড-১৯-এর গুরুতর জটিলতার ঝুঁকিতে ছিলেন। কাউন্টি বিচারক লিনা হিডালগো এক টুটার বার্তায় বলেন, করোনার এই ধরনটিতে ওই ব্যক্তি স্থানীয় প্রথম প্রাণহানি। দয়া করে টিকা নিন। সোমবার সিডিসি জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্তদের নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে দেখা গেছে ৭৩ শতাংশের দেহেই ওমিক্রন শনাক্ত। সূত্র: রয়টার্স
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১