আপডেট : ২১ December ২০২১
ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক বলেছেন, বাংলাদেশ সফলভাবে করোনা মহামারি মোকাবেলা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে দেশে স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এসব কথা বলেন। জিগমে বলেন, শেখ হাসিনার বিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে কোভিড-১৯ মহামারি মোকাবেলা করেছে। সেইসঙ্গে দেশে তিনি স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চিঠিটি পাঠিয়েছেন জিগমে। চিঠিতে ভুটানের চতুর্থ রাজা আরো বলেন, আমি আপনাকে (শেখ হাসিনা) এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এককথায় ‘তাশি ডেলেক’ জানাতে চাই। তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের বিদ্যমান ঘনিষ্ঠ, বিশেষ সম্পর্ক ও বন্ধুত্ব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার সরকার অনন্য অবদান রেখেছেন। এজন্য ভুটান সরকার ও জনগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১