আপডেট : ২১ December ২০২১
চলতি বছরের সেপ্টেম্বর থেতে ২০ ডিসেম্বর সাড়ে তিন মাসে প্রায় সোয়া তিন কোটি টাকার মাদকদ্রব্যসহ চোরাই মালামাল উদ্ধার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাত্র ২৪ ঘন্টায় ময়মনসিংহের বহুল আলোচিত একাধিক অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটন ও ১৩টি অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করে প্রশংসা পেয়েছে ডিবি পুলিশ। একই সময়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে ৩৯০ জনকে। মালামাল উদ্ধারের ঘটনায় ৭০টি এবং প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে ২৫টি। সময়ের ক্রাইমজোন খ্যাত দেশের আলোচিত জনপথ ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে অনেকটাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই আট-ঘাট বেধে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্ন থানা ও আদালতের অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলাগুলো বিচার প্রার্থীর পছন্দ ও দাবীর পরিপেক্ষিতে তদন্তভার দেয়া হয়েছে ডিবি পুলিশকে। এছাড়াও চুরি ডাকাতি ছিনতাই মাদক অপহরণ চাদাঁবাজি খুন ধর্ষনসহ সকল প্রকার অপরাধ দমনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, সেপ্টেম্বর থেকে চলতি ২০ ডিসেম্বর সাড়ে তিনমাসে বিপুল পরিমান চোরাই স্বর্ণলংকার, হেরোইন, ইয়াবা, গাজা, বিদেশী মদ,নেশাজাতীয় ইনজেকশন, জাল টাকার নোটসহ ১৩ জন অপহৃতাকেও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক পরিবহনে যুক্ত থাকায় ২টি ট্রাক, ৫টি পিকআপ, ১টি প্রাইভেটকার ও মোটরসাইকেল । এছাড়াও উদ্ধার করা হয়েছে চোরাই মোবাইল, জাল এডমিট কার্ড, কম্পিটার যন্ত্রাংশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য পণ্যের মুল্য প্রায় তিন কোটি ১৮লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি সফিকুল ইসলাম জানান, এ সাফল্য আমার একার নয়। এ সাফল্য ডিবি পুলিশে কর্মরত সকলের। পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান স্যারের সার্বক্ষনিক তদারকি পরামর্শ ও ও নির্দেশনায় টিম ওয়ার্ক কাজে তথ্য প্রযুক্তির সহায়তায় সাম্প্রতিক ২৪ঘন্টায় ২টি আলোচিত অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটন করতে পেরেছি। তিনি বলেন, ঈশ্বরগঞ্জে ডাকাতদের হাতে বাড়ির লোকজন আহত এবং পৌনে ৫ লাখ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুটের ঘটনায় দায়েরকৃত মামলার রহস্যও খুব দ্রুত উদঘাটন করতে পেরেছি। অপরদিকে মুক্তাগাছায় পূজা দাস নামে এক নারীকে অপহরণ এবং ২০ লাখ টাকা লুটের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। লুটের টাকাও উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও গত তিনমাস রাজনৈতিক সভা সমাবেশ, পুলিশ নিয়োগ, দূর্গাপজা ও বিজয় দিবসে আইন শৃংখলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের মহা ব্যস্ততার মাঝেও জেলার সর্বত্রই আমরা অভিযান পরিচালনা করেছি বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১