বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০২১

নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


নরসিংদতে পুকুরে ডুবে পারভিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদীর সিমান্তবর্ত্তী এলাকা কান্দাইল চব্বিসখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভিন কান্দাইল চব্বিসখালি গ্রামের আবুল মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নিহত শিশু পারভিনের দাদী বাড়ির অদূরে জমিতে যাচ্ছিল। ওই সময় পারভিন ও তার ভাই দাদীর পিছু নেয়। তখন পারভিন পাশবর্ত্তী পুকুরে নেমে পড়ে। এতে সে পানিতে তলিয়ে যায়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে শিশু পারভিনের লাশ উদ্ধার করা হয়। এদিকে শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

নিহত পারভিনের বাবা আবুল মিয়া বলেন, আমার শিশু মেয়েটা দাদীর ভক্ত। দুপুরে তার দাদী যখন জমির দিকে যাচ্ছিল,তখন সেও পিছু নেয়। পরে পানিতে পড়ে মারা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১