আপডেট : ২২ December ২০২১
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একটি ছয় সদস্যের প্রতিনিধি দল। বুধবার বিকেল সাড়ে ৩টার পর বঙ্গভবনে যান ওই প্রতিনিধি দল। ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তার সঙ্গে রয়েছেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন। বিকেল চারটায় রাষ্ট্রপতির সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা। রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয় গত সোমবার। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রথম দিন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে পর্যায়ক্রমে এ আলোচনা চলবে। নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে তিনটি প্রস্তাব উত্থাপন করে জাতীয় পার্টি। প্রস্তাবে ইসি গঠনে আইন প্রণয়নের দাবি জানানো হয়। এছাড়া সার্চ কমিটির জন্য যোগ্য ও নিরপেক্ষ চারজনের নাম রাষ্ট্রপতির কাছে দিয়েছে দলটি। তবে এদের নাম গণমাধ্যমকে জানানো হয়নি।
এছাড়া রাষ্ট্রপতি যদি সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন না করে নিজের ক্ষমতাবলে গঠন করেন সেক্ষেত্রে একজনের নাম প্রস্তার করা হয়েছে। মোট পাঁচটি নাম প্রস্তাব করা হয় দণটির পক্ষ থেকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১