বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০২১

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলদেশ। ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জিতল বাংলাদেশ দল। 

আজ বুধবার সন্ধ্যা ৬টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ এবং ভারতের মেয়েরা।

খেলার শুরু থেকেই বাংলাদেশ অসংখ্য আক্রমণ করে গোল পাচ্ছিল না। ৮০ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। রিপা ব্যাকহিল পাস করেন। আনাই মুঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে কমলাপুর স্টেডিয়ামের দর্শকরা। 

এদিকে কমলাপুর স্টেডিয়াম দুই পাশের গ্যালারি আজ পরিপূর্ণ। কমলাপুর স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ১৫ হাজারের মতো। আজ বারো হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিল বলে তথ্য ফুটবল ফেডারেশনের। বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১