বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০২১

ওয়ারীতে ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১


রাজধানীর ওয়ারীতে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানী সুপার মার্কেটের সামনে ভোর ৬টায় দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে রাজধানী সুপার মার্কেটের সামনের রাস্তায় মৃত অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তি। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, পথচারীদের মাধ্যমে জানতে পেরেছি দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যান ওই ব্যক্তি। তার বাসা গেন্ডারিয়া এলাকায়। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১