আপডেট : ২৩ December ২০২১
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরীব-দুস্থ ১৬ জন রোগীর বিনামূল্যে ফ্যাকো সার্জারি সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ডা. মৌটুসী ইসলামের তত্ত্বাবধানে সার্জারীতে অংশ নেন- মার্কিন যুক্তরাষ্ট্রের ভিশন স্পেশালিষ্টস অফ ক্যালিফোর্নিয়ার পরিচালক ডা. ফাহাদ এইচ. খান ও ডা. রুবিনা আক্তার। বৃহস্পতিবার মোট ১৬ জন রোগীর মধ্যে ৯ জন পুরুষ এবং ৭ জন মহিলা রোগীর ফ্যাকো সার্জারি করা হয়েছে । এ ব্যাপারে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার এইচআর এডমিনিস্টেশনের মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরীব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আগে থেকেই এ প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, সারাদেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে এক হাজারেরও অধিক রোগীকে বিনামূল্যে সার্জারি করা হয়েছে। তবে কোভিডের কারণে বিভিন্ন জেলায় কার্যক্রম কিছুটা বন্ধ থাকলেও হসপিটালে এটি চলমান রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১