আপডেট : ২৩ December ২০২১
শেরপুরের ঝিনাইগাতীতে জিংক সমৃদ্ধ ধান, গম ও মসুরের চাষাবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় এই ফসলগুলো অন্তর্ভূক্তকরণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে বিংগস প্রকল্পের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম। মানিক দেবনাথ এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, হারভেস্ট প্লাস-বিংস প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ হাবিবুর রহমান খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন। বক্তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও পুষ্টি চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ ফসলের আবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় ওই জাতের ফসল সরবরাহ বাড়াতে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ৬৯জন ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১