বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০২১

বাংলাদেশ স্কাউটস এর ২দিনব্যাপী বর্ষপরিকল্পপনা ২০২২ কর্মশালা


বাংলাদেশ স্কাউটস জনসংযোগ ও বিপণন বিভাগের ২দিনব্যাপী বর্ষপরিকল্পপনা ২০২২ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দূদক এর কমিশনার ড. মোজাম্মেল হক খাঁন।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও বিপণন) ও কর কমিশনার এম এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্ট) ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: ফসিউল্লাহ, জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও বিপণন) ও দেশ টেলিভিশনের হেড অব নিউজ সুকান্ত গুপ্ত অলক, জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও বিপণন) মীর মোহাম্মদ ফারুক বক্তব্য রাখেন।

২দিনবাপী আয়োজিত কর্মশালায় বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ ও বিপণন বিভাগের শতাধিক সদস্য অ্যাডাল্ট সিডার ও ইয়ং সিডার যোগদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১