আপডেট : ২৫ December ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। এরপর তারা বিভিন্ন যানবাহনে মাধ্যমে ওইসব সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যায়। এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে করার লক্ষে ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ওইসব সরঞ্জামাদির মধ্যে রয়েছে ব্যালট বাক্স, বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম যেমন সিল, ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালির কলম, রাবারের অফিসিয়াল সীল, রাবারের মার্কিং সীল, সীল গালা করার জন্য পিতলের সীল,(ব্রাসসীল) স্ট্যাম্প প্যাড, চটের ছোট থলি, বল পয়েন্ট কলম, সাদা কাগজ, কার্বন কাগজ, ছুরি, সুঁইসুতা, মোমবাতি, দিয়াশলাই, আলপিন, গামপট, সুপারগম, প্রবেশ বাহির, ভোট কক্ষ নং, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার,পোলিং অফিসার,পোলিং এজেন্ট ইত্যাদি লেখা রয়েছে। এ উপজেলায় ৫টি ইউনিয়নের রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো আখাউড়া উত্তর, আখাউড়া সদর দক্ষিণ, মোগড়া, মনিয়ন্দ ও ধরখার । সকাল ৮ থেকে বিকাল ৪ টা পযর্ন্ত চলবে ভোট গ্রহন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুফিয়া সুলতানা বলেন, এ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়রম্যান পদে (স্বতন্ত্র) প্রতীক ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন এবং সাধারণ সদস্য পদে ১৬৯ জন সহ ২৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫টি ইউনিয়নের মধ্যে মোট ভোট সংখ্যা হচ্ছে ৮৪ হাজার ৪শত ৩৮টি। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৯৮৩ জন ও ৪১ হাজার ৪৩৮ জন নারী ভোটার রয়েছে। তাছাড়া এ নির্বাচনে ৪৭ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ২০৬ জন ও ৪১২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। সেইসাথে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন বলে জানায়। তিনি আরও বলেন ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দুপুর থেকে পাঠানো হয়। তবে নির্বাচনের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে যাবে ব্যালট পেপার। তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন শুধু ভোটের অপেক্ষা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১