বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০২১

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা


ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন ও প্রাণহানির ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা করেছেন এক গ্রামপুলিশ সদস্য।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, পোনাবালিয়া গ্রামের গ্রামপুলিশ জাহাঙ্গীর হোসেন এই মামলা করেছেন।

পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার সুগন্ধা নদীতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। সে ঘটনায় ৪২ জন মারা গেছে। আহত হয়েছে অনেক।

এদিকে, অজ্ঞাত ২৭ জনকে গণকবর দেয়া হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পোটকাখালী গণকবরে তাদের দাফন করা হয়।

এর আগে বরগুনা সার্কিট হাউজ মাঠে বেলা ১১টার কিছু পর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অজ্ঞাত ৩০ জনের গণজানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আরও তিনজনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। ওই তিনজনের কফিন স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১