বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০২১

কেরানীগঞ্জে শীতার্ত‌দের মধ্যে শীতবস্ত্র বিতরণ


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে সাড়ে ৪শ অসহায়, দুঃস্থ শীতার্ত‌ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হ‌য়ে‌ছে। আজ শনিবার সকাল ১০টায় হাসনাবাদের হযরত কামুচান শাহ (রঃ) দরবার প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংস্থাটির সভাপতি কাজী মূহাম্মদ আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মারুফ আহম্মেদ মামুন, সঞ্চালক ফয়জুর রহমান, হাজী পিয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন‌ ও মোঃ বাবুল প্রমুখ নেতারা।

এ সময় সভাপতি কাজী মোহাম্মদ আসলাম বলেন, আমাদের এই মানব কল্যাণ সংস্থাটি বিগত ১০ বছর যাবৎ গরীব অসহায় মানুষের মাঝে করোনাকালীন ত্রাণ সামগ্রী, ঈদ সামগ্রী, শীতবস্ত্র, গরিব বাচ্চাদের সুন্নতে খাতনা ও এলাকার বর্জ্য নিষ্কাশন সহ যেকোনো অসহায় মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আমাদের সকলেরই সামর্থ্য অনুযায়ী এসকল মানুষের কল্যানে এগিয়ে আসা উচিৎ, মানব সেবার মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১