বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০২১

সেনবাগ প্রেস ক্লাব খোরশেদ সভাপতি, সম্পাদক জাহাঙ্গীর


সেনবাগ প্রেস ক্লাবের ২০২২-২০২৩ সালের কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক ইত্তেফাকের খোরশেদ আলমকে সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবরের জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে বিদায় সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আউয়ালের সঞ্চালনায় সাংবাদিকের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটাভুটিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি সাখাওয়াত উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, কোষাধক্ষ ইব্রাহিম, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক নুর হোসইন সুমন। নির্বাহী সদস্যরা হলেন কাজী ফখরুল ইসলাম ও আবদুল আউয়াল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১