বাংলাদেশের খবর

আপডেট : ২৬ December ২০২১

গ্রিসে নৌকা ডুবে নিহত বেড়ে ৩০


গ্রিসে নৌকাডুবে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এরমধ্যে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে দেশটির এজিয়ান সাগরে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ৯০ জনের বেশি যাত্রী ছিল এবং তাদের সবাই অবৈধ অভিবাসনপ্রত্যাশী।

তারা তুরস্কের কেসমে ও বদরুম উপকূল থেকে ইতালি যাওয়ার জন্য নৌকায় উঠেছিলেন। নৌকা থেকে ৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে মধ্যে আটক করা ২ জন মানবপাচারকারী চক্রের সঙ্গে যুক্ত।

উল্লেখ্য, অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে গ্রিসকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করে থাকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীরা। যদিও গত কয়েক বছর ধরে এই পথে আগের তুলনায় প্রবেশের সংখ্যা কিছুটা কমছে।

সূত্র: আলজাজিরা


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১