আপডেট : ২৬ December ২০২১
কক্সবাজারে নারী ধর্ষণের ঘটনায় আরো ৩ জনকে আটক করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। নতুন করে আটককৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়ার আবুল কাশেমের ছেলে রেজাউল করিম শাহাবুদ্দীন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ৪ নং ওয়ার্ডের উলুবুনিয়া এলাকার মৃত মুক্তার আহামদের ছেলে মামুনুর রশিদ, কক্সবাজার পৌর এলাকার দক্ষিণ বাহারছড়ার মৃত ছালেহ আহামদের ছেলে মেহেদী হাসান। এই মামলায় আজাহার নামিয় আসামী হিসাবে আগেই আটক আছে হোটেল জিয়া গেস্ট ইনের ম্যানেজার পিএমখালী এলাকার রিয়াজ উদ্দিন ছোটন। এ নিয়ে এ ঘটনায় আটকের সংখ্যা ৪ জন। বাকি আসামীদেরও আটকের চেষ্টা চলছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটতে পারে সে জন্য আরো পরিকল্পিতভাবে কাজ করবে ট্যুরিস্ট পুলিশ। আজ রোববার সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোসলেম এই কথা জানান। কক্সবাজারের স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি আরো বলেন, ২২ ডিসেম্বর এক নারীকে সংঘবদ্ধ অপরাধি চক্র যে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে তার তদন্ত করতে দিয়ে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বলেন, ঘটনার মূল আসামী আশিক এবং বাবু সহ অন্যান্য আসামিদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এ সময় তিনি আরো বলেন, ভিকটিম কে এবং তার পরিচয় আর অতীত কর্মকাণ্ড কি ছিল সেটা আমাদের কাছে মুখ্য বিষয় না। আমরা চাই ঘটনা সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তি হোক। উল্লেখ্য, ২২ ডিসেম্বর ঢাকা যাত্রাবাড়ি এলাকা থেকে আসা এক নারীকে তার স্বামী সন্তানকে বেধে রেখে ধর্ষণ করে কিছু সন্ত্রাসীরা। এ ঘটনায় তার স্বামী মামুন বাদী হয়ে ৪ জনের নাম এবং অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে মামলা করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১