বাংলাদেশের খবর

আপডেট : ২৬ December ২০২১

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২


নারায়ণগঞ্জে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় নগরের ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সন্ধ্যায় ঢাকা থেকে যাওয়া ট্রেনটি নারায়ণগঞ্জের রেলস্টেশনের ১ নম্বর গেটে পৌঁছালে এটি বাসকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ পাওয়া গেছে। হাসপাতালে নেওয়া হয়েছে আহত কয়েকজনকে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ পরিবহনের একটি বাস রেললাইন পার হতে গিয়ে আটকা পড়ে। ঠিক সে সময়ই ট্রেনটি এসে এটিকে ধাক্কা দেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১