বাংলাদেশের খবর

আপডেট : ২৭ December ২০২১

চট্রলা ট্রেন থেকে ৪ নারী চোর সদস্য আটক


ঢাকা-চট্রগ্রাম রেলপথে চলন্ত ট্রেন থেকে ৪ নারী চোর সদস্য আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ট্রেন থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত নারী চোর সদস্যরা হলেন সেলিনা আক্তার, আলেমা আক্তার, ময়না বেগম ও জোসনা বেগম। তারা সবাই হবিগঞ্জ সদর উপজেলার ওসাইল চারনাও গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে পরস্পর আত্নীয়।

দুপুরে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় কৌশলে এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করে যাত্রীরা। পরে ওই চার নারী চোরকে আখাউড়া রেলওয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

ভুক্তভোগী ট্রেন যাত্রীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন থেকে মো. রাকিবুল হাসান তার মাকে সঙ্গে নিয়ে ঢাকায় যেতে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। এ সময় ৫-৬ জন নারী সংঘবদ্ধ হয়ে তাদের কাছে ভিড় সৃষ্টি করে। এক পর্যায়ে মা নাসিমা আক্তারের গলায় থাকা স্বর্ণের চেইন কৌশলে নেওয়ার চেষ্টা করে। এসময় ওই নারী চিৎকার দিলে এই কোচে থাকা অন্যান্য ট্রেন যাত্রীদের সহযোগিতায় সংঘবদ্ধ চক্রটির ৪ চোরকে হাতেনাতে আটক করা হয়। পরে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি দিলে তাদেরকে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতরা ট্রেনে চুরি চক্রের সক্রিয় সদস্য। ট্রেনে প্রায় যাত্রীদের কাছ থেকে বিভিন্ন মালামাল চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে স্বর্ণের চেইন উদ্ধারের চেষ্টা চলছে । এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১