বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০২১

উত্তরাঞ্চলে বৃষ্টির আভাস


হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুরের হিলিসহ উত্তরাঞ্চলজুড়েই এখন তীব্র শীত। চলতি মাসের একেবারেই শেষের দিকে উত্তর-পশ্চিমাঞ্চলের ২-১ স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কমতে পারে। এ শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্নআয়ের মানুষ। শীতের তীব্রতার কারণে অনেকেই কর্মহীন দিন কাটাচ্ছেন।

শফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ বলেন, হিলিতে সকালবেলা শীত বেশি। দুপুরে একটু গরম তবে বিকাল থেকে আবার শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে। এ অবস্থায় কাজ করতে খুব কষ্ট হচ্ছে। সে জন্য কয়েক দিন থেকে কাজে যাইনি।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গতকাল সোমবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১১.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে। তিনি জানান, চলতি মাসের একেবারেই শেষের দিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ২-১ স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে নতুন করে আরও একটি শৈত্যপ্রবাহ দেশের কিছু স্থানে বিরাজ করতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১