বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০২১

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ


প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ক্রিকেট গ্রেটকে।

প্রথম দফা কোভিড পরীক্ষায় সোমবার সকালে পজিটিভ হন সৌরভ। নিশ্চিত হতে পরে আরেক দফায় পিসিআর পরীক্ষা করান তিনি। তাতেও ফল আসে পজিটিভ।

সোমবার রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে ভারতীয় বোর্ডের সূত্রের বরাত দিয়ে জানায় সংবাদ সংস্থা পিটিআই।

কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, শারীরিক তেমন কোনো অস্বস্তি নেই সৌরভের। স্রেফ ঝুঁকি এড়াতেই নেওয়া হয়েছে হাসপাতালে। এখন তার অবস্থা স্থিতিশীল। কোভিডের দুই ডোজ টিকা নেওয়া আছে তার।

সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলির কোভিড পরীক্ষার ফল নেগেটিভ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১