বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০২১

তাড়াশে শীতবস্ত্র বিতরণ


সিরাজগঞ্জের তাড়াশে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শতাধিক অসহায়-গরিব মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান বাবুল শেখের সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।

এ সময় অন্যদের ম‍াঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, ইউপি সচিব নির্মল কুমার মাহাতো, ইউপি সদস্য উষা রানী, সোলায়মান হোসেন, গুলুনবাবুসহ আরো অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১