বাংলাদেশের খবর

আপডেট : ২৯ December ২০২১

জনগণের প্রাপ্তি সঠিকভাবে পৌঁছে দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর


জনগণের প্রাপ্তি সঠিকভাবে পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত জন প্রতিনিধিদেরকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। জনপ্রতিনিধিরা মঙ্গলবার রাতে মন্ত্রীর ঢাকার গুলশানের কার্যালয়ে গেলে এ নির্দেশনা দেন।

এ সময় জনপ্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচনে ভূমিকা নেওয়ায় কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় নির্বাচিত সকল চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় মন্ত্রী বলেন এই নির্বাচনে আপনারা অনেক পরিশ্রম করেছেন জনগন রায় দিয়েছে তাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে কাজ করার জন্য। আমি যেহেতু জনগনের নির্বাচিত প্রতিনিধি আর আপনারাও জনগনের নির্বাচিত প্রতিনিধি। আমরা সবাই এক সাথে সহযোগিতা করে জনগনের যাতে উন্নয়ন হয় সেই কাজ করব। আমাদের কাজ হচ্ছে এলাকার উন্নয়ন করা। মন্ত্রী আর ও বলেন কসবা ও আখাউড়াতে উন্নয়নের ভাব ধরানো হয়েছে। আমরা সবাই এক সাথে কাজ করে এ ধারা অব্যাহত রাখতে চাই। আমার পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করা হবে।' এ সময় মন্ত্রী দুর্নীতি না করার 'হুশিয়ারি' দেন। জনগনের যেটা প্রাপ্তি সেটা জনগনের কাছে সঠিক ভাবে পৌঁছে দিবেন। আমি আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা জনগনের কাছে পৌঁছে দেবেন।

গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকবিহীন ভোট হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে মাহবুবুল আলম চৌধুরী, শাফিকুল ইসলাম শাফি, এম এ মতিন, মো. শাহজাহান ও মো. জালাল উদ্দিন জয়লাভ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবউদ্দিন বেগ শাপলু প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১