বাংলাদেশের খবর

আপডেট : ২৯ December ২০২১

আমার পা খুব শক্ত: তৈমুর


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স ও জনদুর্ভোগ কমাব। ট্রেড লাইসেন্স পূর্বের জায়গায় নিয়ে যাব। জনসেবা বৃদ্ধি করা হবে। খেটে খাওয়া মানুষের পেটে লাথি দেয়া যাবে না। নাগরিক সেবা ও নাগরিকদের সকল সুযোগ সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়েই আমি এই নির্বাচনে নেমেছি।

এক নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আজ বুধবার সকালে গণসংযোগ করার সময় তিনি এসব কথা বলেন।

তৈমুর আলম খন্দকারের আগমনে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিবাদে জড়িয়ে থাকা সব গ্রুপের বিএনপি নেতারা একাট্টা হয়ে তার পক্ষে গণসংযোগে যোগদেন।

তৈমুর আলম বলেন, গত পঞ্চাশ বছর বিভিন্ন অবস্থার মধ্যে নিজের পায়ে হেঁটে চলছি। আমার পা খুব শক্ত। জনগণ আমার পাশে আছে। তাই আমি শংকিত নই। নির্বাচন যেন সুষ্ঠ হয় সে প্রত্যাশা করি। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১