বাংলাদেশের খবর

আপডেট : ৩০ December ২০২১

১০ ঘণ্টার ব্যবধানে কক্সবাজারে নারীদের বিশেষ জোন বাতিল


উদ্বোধনের ১০ ঘণ্টার ব্যবধানে কক্সবাজার সমুদ্র সৈকতে নারী ও শিশুদের জন্য বিশেষ জোন বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।

তিনি বলেন, পর্যটকসহ বিশিষ্টজনদের বিরূপ মতামতের কারণে জেলা প্রশাসন সৈকতে নারী ও শিশুদের জন্য বিশেষ জোন ঘোষণা থেকে সরে এসেছে।

এর আগে এদিন বেলা সাড়ে ১১টায় সৈকতে নারী-শিশুদের জন্য আলাদা ‘নিরাপদ জোন’ উদ্বোধন করেছিলেন মামুনুর রশীদ।

প্রসঙ্গত, সম্প্রতি কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। এ ঘটনার পর সমুদ্রসৈকতে নারীদের নিরাপত্তায় নড়েচড়ে বসে জেলা প্রশাসন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১