আপডেট : ৩০ December ২০২১
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। পাশের হারে সব বোর্ডের মধ্যে সেরা ময়মনসিংহ। এই বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। তবে জিপিএ-৫ এ সেরা হয়েছে ঢাকা। এই বোর্ডে ৪৯ হাজার ৫৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি এ ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক নজরে জেনে নিন বিভিন্ন বোর্ডের পাশের হার- প্রসঙ্গত, এবার শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি। তবে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১