বাংলাদেশের খবর

আপডেট : ৩০ December ২০২১

ং

নবাবগঞ্জে শীতার্তদের পাশে ইসলামিক রিলিফ বাংলাদেশ


দিনাজপুরের নবাবগঞ্জে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে সাহাযার্থে শীতবস্ত্র নিয়ে পাশে দাড়িয়েছে বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চত্ত্বরে ২শ ৫৬টি অসহায় দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংস্থাটি। এসময় প্রতি জনকে ২টি চাদর, ২টি কম্বল ও ১টি করে সোয়েটার দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম শীতার্থদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন।

এ সময় থানার (ওসি) ফেরদৌস ওয়াহিদ, ইউপি চেয়ারম্যান রাশেদুল কবির রাজু, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উপজেলা শাখার প্রকল্প কর্মকর্তা মোঃ নাজমুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১