আপডেট : ৩০ December ২০২১
২০২১ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জিপিএ-৫ পেয়েছে ১৪৪ জন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ১১৭ জন এবং দাখিল পরীক্ষায় ২৭জন। শতকরা পাসের হার এসএসসিতে ৯৪.৩০ এবং দাখিল পরীক্ষায় ৯৫.৩৫। আজ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় আখাউড়ায় এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ হাজার ৫২৭ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ২ হাজার ৩৮৩ জন। অকৃতকার্য হয়েছে ১৪৪জন। পাশের হার শতকরা ৯৪.৩০। জিপিএ-৫ পেয়েছে ১১৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ২৪ জন জিপিএ-৫ পেয়েছে আখাউড়া নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ২২ জন জিপিএ-৫ পেয়েছে। ৩য় স্থানে মোগড়া উচ্চ বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে উপজেলার ৭টি মাদ্রাসা থেকে ৩০১ জন দাখিল পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৮৭ জন। অকৃতকার্য হয়েছে ১৪ জন। শতকরা পাশের হার ৯৫.৩৫। জিপিএ-৫ পেয়েছে ২৭জন। এরমধ্যে সবচেয়ে বেশি ১৭টি জিপিএ-৫ পেয়েছে মাদরাসাতু ছালেহা খাতুন দাখিল মাদরাসা, আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৭ জন জিপিএ-৫ পেয়েছে এবং শাহপীর কল্লা শহীদ দাখিল মাদ্রাসা থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে। জেলার একটি মাত্র সরকারী ভোকেশনাল টেক্সটাইল থেকে ১৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৩০ জন, অনুত্তীর্ণ ৮ জন, শতকরা পাশের হার ৯৪.২০। কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১