বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০২২

করোনায় একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখল ফ্রান্স


যুক্তরাজ্যের পর এবার করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ দেখল ফ্রান্সও। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ২০০ জন। মহামারি শুরু হওয়ার পর গত দুই বছরে এত বেশি দৈনিক সংক্রমণ ঘটেনি ফ্রান্সে।

ইংরেজি নববর্ষ উপলক্ষে শুক্রবার টেলিভিশনে দেওয়া শুভেচ্ছাবার্তায় দেশবাসীকে সতর্ক থাকা ও করোনাবিধি মেনে চলার আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেন, মনে হয়, আমরা সবাই এটি বুঝতে পারছি যে, সামনের অনাগত সপ্তাহগুলো আমাদের জন্য কঠিন হয়ে উঠবে।

করোনাভাইরাসের নতুন রূপান্তরিত ধরন ওমিক্রনের দাপটে গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপে লাগামহীনভাবে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী- ফ্রান্স, যুক্তরাজ্য ও গ্রিস। ইউরোপের তিনটি দেশে বর্তমানে ঝড়ের গতিতে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা। এই তিনটি দেশেই গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে যাচ্ছে লাখের ঘর।

শুক্রবার যুক্তরাজ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন ১ লাখ ৪৪ হাজার ২৪৩ জন এবং গ্রিসে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন ১ লাখ ৬ হাজার ১২২ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১