আপডেট : ০১ January ২০২২
করোনা মহামারির কারনে বই উৎসব না হলেও গোপালগঞ্জে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে বীণাপাণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে এ বই বিতরনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সহ-সভাপতি চৌধূরী আবুল কালাম আজাদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নাজমুন নাহার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মামুন খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, বীণাপাণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আকতার প্রমুখ। পরে এসএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ হাসিনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজসহ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মুল্যে বই বিতরন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১