আপডেট : ০২ January ২০২২
টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে মির্জাপুর সরকারি এস.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল সরকার, ক্রীড়া শিক্ষক আজাহারুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ রাসেল হাসান রকি, বিশিষ্ট ব্যবসায়ী সজীব হোসেন, সাংবাদিক রাব্বি ইসলাম প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এস.কে.পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের খেলোয়াড়দের উদ্যোগ ও সম্পৃক্ত ফাউন্ডেশনের বাস্তবায়নে অনুষ্ঠিত টুর্নামেন্টে নক আউট পর্বের খেলায় মোট ৮টি দল অংশ গ্রহণ করে। পরে ফাইনালে ছাব্বির-ইরাজ দলকে পরাজিত করে আনিকুল-রাব্বি (এ.আর) দল বিজয়ী হয়। টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন, তুষার ইসলাম, একদিল ও জয় হোসেন। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১