আপডেট : ০২ January ২০২২
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তিন ছাত্র নিহত হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে জ্যোৎস্না ফিলিং স্টেশনের পাশে চাকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন ছাত্র হলেন- পৌরশহরের স্লুইসগেট এলাকার আফসার আলীর ছেলে শাহাদাত (১৬), জাহাঙ্গীর আলমের ছেলে শুভ (১৫), শুকুর আলীর ছেলে মুজাহিদ (১৭)। পারিবারিক সূত্রে জানা যায়, হিরো মটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে রহিমবখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যাচ্ছিলেন। পথে চাকাই এলাকায় পৌঁছালে সামনে থেকে ঠাকুরগাঁও থেকে আসা দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহাদাত ও মুজাহিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শুভকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। চালককে আটকের চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১