বাংলাদেশের খবর

আপডেট : ০২ January ২০২২

আবারো প্রিন্স মাহমুদের সুরে তানজির তুহিন


গত ২৬ বছর ধরেই ইংরেজি নতুন বছর উপলক্ষে গান করেন প্রিন্স মাহমুদ। এবারও সেটার ব্যতিক্রম ঘটেনি। উপহার দিলেন ‘অনাগত’ শিরোনামে নতুন একটি গান। গানটি গেয়েছিলেন ব্যান্ড তারকা তানজির তুহিন। এর মাধ্যমে ফের জুটি হলেন প্রিন্স মাহমুদ ও তুহিন।

প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে ২০২১ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর গানটি প্রকাশিত হয়েছে।

গানটির কিছু অংশ এমন- ‘অনাগত, তোমার নাম হবে ‘তুমি’/ অন্য নাম ‘আমি’/ এক বিন্দুতে দাঁড়িয়ে/ জেনে যাবে তোমার পেছনে শূন্য/ সামনে শূন্য, সবখানেই আছি, হারিয়ে/’

প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছে ‘অনাগত’ গানটি। এক দিনের ব্যবধানে এটি উপভোগ করেছে প্রায় অর্ধ লক্ষ শ্রোতা। অনেকেই ব্যক্তিগতভাবে গানটি শেয়ার দিয়ে প্রশংসা করছেন।

এ গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গিটারে ছিলেন আহনাফ খান অনিক। ভিডিওচিত্র নির্মাণ করেছেন আখতারুজ্জামান শাওন। মডেল হয়েছেন রানি তৃপ্তি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১