বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২২

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষিকী পালিত


শিক্ষা, শান্তি, প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ। আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। 

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে জেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সম্মুখে পতাকা উত্তোলন এবং বেলা ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশি সুমনের নেতৃত্বে সরকারি দেবেন্দ্র কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

এরপর দুপুর দেরটার দিকে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে এসে র‌্যালিটি শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দিন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, যুগ্ন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন, সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে সরকারি দেবেন্দ্র কলেজ আওয়ামী লীগের সভাপতি নাদিম হোসেন, সাধারণ সম্পাদক শিশির আহম্মেদ, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ আহম্মেদ পিয়াস, সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার, সদর থানা ছাত্রলীগের সভাপতি সায়েম খান, সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজলসহ সকল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১