আপডেট : ০৪ January ২০২২
ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, সাবেক সাধারণ সম্পাদক ও কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী,তারানগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ফারুক, সাবেক সাধারণ সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এম এ এইচ আবিদ, শাহজালাল অপু,রেজাউল করিম রিপন, সোহেল মাহমুদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ গঠন হওয়ায় পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতার বীজবপন করেছে। ১৯৪৮ সালে গঠন হওয়ায় পর বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তার নেতৃত্ব দিয়েছে আর বাংলাদেশ ছাত্রলীগ শেখ মুজিবুর রহমানকে উপাধি দিয়েছেন বঙ্গবন্ধু"। তিনি আরো বলেন, ছাত্রলীগের নেতা কর্মীকে বঙ্গবন্ধু আত্মজীবনী ভালোভাবে পড়তে হবে। তাহলে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস জানতে পারবেন। আপনাদের বাঙালির ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতি জানতে হবে ছাত্রলীগের কর্মী পড়াশোনায় পারদর্শী হতে হবে। শাহীন আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দিয়েছেন। তার মতো আমাদের পরিশ্রমী হতে হবে। ২০ বছর আগের কেরানীগঞ্জ ছিল একটি অন্ধকার আচ্ছন্ন ও অজয় নগরী ছিল। আজ সেই কেরানীগঞ্জ আলোকিত নগরীতে পরিণত হয়েছে। ছাত্রলীগের নেতাদের অনলাইনে পারদর্শী হতে আহ্বান জানিয়ে তিনি বলেন, অনলাইনে গুজব রটনাকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১