আপডেট : ০৪ January ২০২২
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে আনন্দ র্যালি শুরু করে নেতাকর্মীরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে মিলিত হয়। পরে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল সিদ্দিকী আরাফাত, আল আমিন জোয়ার্দার, শাহজালাল সোহাগ, ফাহিমুর রহমান সেতুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তারা শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এছাড়া বেলা সাড়ে ১২ টায় শাখা ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগের একাংশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১