বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২২

লালমনিরহাটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে লালমনিরহাটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) জেলা ছাত্রলীগের কার্যালয়ের আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারি ভোলা। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সন্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাবেক ছাত্রলীগ নেতা আলী হাসান নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মেহেদি হাসান, সাবেক সহ সভাপতি ফরিদ হাসান সবুজ, সাবেক সাধারন সম্পাদক ইয়াকুব আলী।

আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মামুন। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপুল আহমেদ অয়ন, সাবেক সহ সভাপতি তানভীর আল হুদা, সাবেক যুগ্ম সম্পাদক নিশাদ রেদওয়ানা সেঁজুতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক- লুৎফর রহমান আওরঙ্গ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পুসহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কেক কাটা ও আলোচনা সভা্র পু্র্বে ছাত্রলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১