আপডেট : ০৫ January ২০২২
রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে ১ ফেব্রুয়ারি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার কার্যক্রম শুরু হলো। আজ বুধবার ঢাকার বিশেষ জজ ১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটির বিচার কার্যক্রম শুরু এবং সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। এ মামলার অন্য দুই আসামি হলেন— পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার। আদালতে চিত্রনায়িকা নায়িকা পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী মামলা থেকে পরীমনির অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন খারিজ করে দেন। গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। বাসা থেকে বিপুল মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় কয়েক দফা রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরের দিন তিনি কারামুক্ত হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১