আপডেট : ০৫ January ২০২২
ভোট কেন্দ্রে নগদ টাকা, নির্বাচনী কাগজপত্র ও অননুমোদিত প্রাইভেটকারসহ প্রবেশ করায় আওয়ামী লীগের এক নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল পৌনে ১১ টার দিকে কুমিল্লার ভুলুইন দক্ষিণ ইউপির গোলাচোঁ কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা হলেন লালমাই উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী আক্তার জানান, বুধবার বেলা ১১ টায় পুলিশ তাকে নগদ ৫৭ হাজার টাকা ও নির্বাচনী কাগজপত্র ও অনুমোন বিহীন প্রাইভেটকারসহ আটক করে। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১