বাংলাদেশের খবর

আপডেট : ০৫ January ২০২২

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৯২


দেশে করোনা শনাক্তের হার বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৯২ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ২৯শে সেপ্টেম্বর। সেদিন ১১৭৮ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছিল।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

গতকাল মঙ্গলবার করোনায় ৬ জনের মৃত্যু হয়েছিল এবং ৭৭৫ জন শনাক্ত  হয়েছিলেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই নারী। তাদের মধ্যে ঢাকায় ২ ও রাজশাহী বিভাগে একজন মারা গেছেন। 
 
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১