বাংলাদেশের খবর

আপডেট : ০৬ January ২০২২

করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৪০


দ্রুতই প্রতিদিনই দৈনিক করোনার শনাক্ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৪ দশমিক ২০ শতাংশ। নতুন শনাক্তের ৮৩ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১৪০ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮৯২ জন।

সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৯৬ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৬২৯ টি নমুনা সংগ্রহ এবং ২৩ হাজার ৪৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৩৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৬৯ জন এবং নারী ১০ হাজার ১২৮ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের ১ জন, ৬১ থেকে ৭০ বছরের ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১জন, চট্ট্রগাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন বাসিন্দা রয়েছেন। মারা যাওয়া ৭ জনের মধ্যে সরকারি হাসপতালে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৯৫০ জন। যা একদিনে মোট শনাক্তের ৮৩ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৯৭৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৪ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে ২২ জন শনাক্ত হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১