আপডেট : ০৭ January ২০২২
দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আরও ১০ জন। এ নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জনে। গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার। নতুন করে আক্রান্তরা রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানিয়েছে সংস্থাটি। তারা বিদেশ ভ্রমণ করেছেন বলে কোনো তথ্য জানা যায়নি। জিআইএসএআইডি জানায়, ওমিক্রনে আক্রান্ত এসব ব্যক্তির নমুনা গত ১৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে সংগ্রহ করা হয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১