বাংলাদেশের খবর

আপডেট : ০৮ January ২০২২

নির্বাচনে জয়ী হয়েও জীবনশঙ্কায় নব-নির্বাচিত মেম্বার


সাভারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদে নির্বাচিত হয়েও জীবনশঙ্কায় পালিয়ে বেরাচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সাভার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত সাধারন সদস্য মাসুম মোল্লা।

আজ শনিবার (৮ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের কাছে তার প্রতিপক্ষ আব্দুস সালাম (আপেল মার্কা) এর বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন, সাভার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারন জনগনের ভোটে আমি বিজয়ী হয়েছি। এরপর থেকে আমার সমর্থনকারী এবং আমার পরিবার ও আত্মীয় স্বজনরা বাড়ী ছাড়া রয়েছে, এমনকি আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করছে তারা। 

তিনি অভিযোগ করে বলেন, গত (৭ জানুয়ারি) আমার বড় ভাই মনির মোল্লা এবং আমার বিরুদ্ধে ১নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়দের ভয়ভীতি দেখিয়ে তাদের দিয়ে মিথ্যা অভিযোগ করেছে সাভার মডেল থানায়। আমার জয়ে ঈশ্বার্নিত হয়ে আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার লক্ষে অপপ্রচার চালাচ্ছে আপেল মার্কার আব্দুস সালাম।

এ ব্যাপারে আব্দুস সালাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সম্পূর্ন মিথ্যা এবং ভিত্তিহীন।

প্রসঙ্গত, ৫ই জানুয়ারি সাভার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচনের ফলাফল ঘোষণা করার সময় রিটানিং এবং প্রিজাইডিং অফিসার কে অবরুদ্ধ করে রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ হিল কাফীর নেতৃত্বে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের হস্তক্ষেপে তারা মুক্তি পান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১