বাংলাদেশের খবর

আপডেট : ০৯ January ২০২২

আপিল বিভাগে নতুন ৪ বিচারক নিয়োগ


বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার।

আজ রোববার (৯ জানুয়ারি) আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

আজকেই প্রধান বিচারপতি তাদের শপথ পড়াবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান।

এর আগে গত ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

নতুন প্রধান বিচারপতিসহ এখন আপিল বিভাগে দায়িত্বে রয়েছেন আরও তিনজন বিচারপতি। তারা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১