বাংলাদেশের খবর

আপডেট : ০৯ January ২০২২

যশোর জেলা ছাত্রকল্যাণ জবির সভাপতি সাকিবুল, সম্পাদক রকি


যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে  নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসানকে সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রকি আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। 

রোববার ছাত্রকল্যাণের প্রধান উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়্যারমান অধ্যাপক ড. আতিয়ার রহমানসহ বাকি উপদেষ্টাদের সাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আবির হায়দার আকাশ, সানোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সাকিব হোসেন, আলিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ বিন বাবর, সুমন মল্লিক, দপ্তর সম্পাদক মুন্তাসিম বিল্লাহ মাসুম ও প্রচার সম্পাদক আশা আওলিয়াকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, যশোর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা শিক্ষার্থীদের কল্যাণে গঠিত এ কমিটি ১ বছরের জন্য গঠন করা হয়েছে। এ কমিটির আওতায় পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১