বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২২

ককটেল বিস্ফোরণ : বিএনপির ১০ নেতা-কর্মীর জেল


২০১৩ সালে অর্থাৎ নয় বছর আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ডাকা হরতাল অবরোধে ভাষানটেক থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির ১০ নেতা-কর্মীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদের অর্থদণ্ড করা হয়েছে।

আজ সোমবার (১০ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার আদালত-৯ এর বিচারক মো. আমিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর করিমা আক্তার।

তিনি জানান, ১০ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১