বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২২

সাভারে দুস্থ ও অসহায়দের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ


সাভারে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বিজিবি।

আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে সাভার অধর চন্দ্র স্কুল মাঠ প্রাঙ্গনে এই কার্যক্রম সম্পন্ন হয়। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির ঢাকা ব্যাটালিয়ান (৫বিজিবি)এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস হাসান টিটু।

শীতার্তদের পাশে দাড়াতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)এর ঢাকা ব্যাটালিয়ান (বিজিবি-৫)নিজস্ব অর্থায়নে এই আয়োজন করে। স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত সকলের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করে বিজিবি সদস্যরা। শীতবস্ত্র পেয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বিজিবি-৫এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল ফেরদৌস হাসান টিটু বলেন, বাংলাদেশের জনগনের যে কোনো প্রয়োজনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি, আমরা প্রত্যেক বছর বিভিন্ন ভাবে দুস্থ ও অসহায় মানুষের পাশে যথাসম্ভব দাড়ানোর চেষ্টা করি।

তিনি আরো বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) অতীতেও অসহায় মানুষের পাশে ছিলো, এখনও আছে এবং আগামীতেও থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক(অর্থ) এবং পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহি কমিটির সক্রিয় সদস্য রমজান আহমেদ ও বিজিবির সদস্যবৃন্দরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১