বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২২

রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ ন্যাপ'র সংলাপ মঙ্গলবার


নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'র সংলাপ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১০ জানুয়ারি) বাংলাদেশ ন্যাপ এর পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি'র নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশগ্রহন করবে।

সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব আতিকুর রহমান, কৃষক মো. মহসীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া ও মিতা রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১