আপডেট : ১০ January ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩১ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশে। এ সময়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় ২৮ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। ঢাকায় ২ জন এবং রাজশাহীতে ১ জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি। এর আগে, গত রোববার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হন ১ হাজার ৪৯১ জন। এদিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১