আপডেট : ১০ January ২০২২
গত ২৪ ঘন্টা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইনসহ ৮ মাদক ব্যবসায়ী এবং ৩ জুয়ারিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আজ সোমবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ওসি সফিকুল ইসলাম জানান ডিবি পুলিশের এস আই মোঃ মনিরুজ্জামান, এসআই আমিনুল ইসলাম, এসআই আব্দুল জলিল এসআই অজয় কুমার চক্রবর্তীসহ ডিবি পুলিশ নান্দাইল, ত্রিশাল ও কোতোয়ালীসহ জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এদরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি সফিকুল ইসলাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১